কুষ্টিয়ায় ব্যাংকের ভল্ট ভেঙে টাকা লুট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ায় অগ্রণী ব্যাংক এসসি ব্যানার্জি সড়ক শাখায় ভল্ট ভেঙে টাকা লুটের ঘটনা ঘটেছে। গত বুধবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে বলে ধারণা করা হচ্ছে। অগ্রণী ব্যাংক কুষ্টিয়া আঞ্চলিক কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক ওহিদুল ইসলাম জানান, বুধবার সারা দিন কাজ শেষ করে সন্ধ্যা সাতটার দিকে সব কর্মকর্তা ব্যাংক বন্ধ করে চলে যান। বৃহস্পতিবার সরকারি ছুটি ছিল। সন্ধ্যার দিকে তিনি জানতে পারেন, ব্যাংকের সব দরজার তালা ভাঙা। পরে টাকা রাখার ভল্টও ভাঙা দেখে পুলিশকে খবর দেওয়া হয়। রাত নয়টার দিকে কুষ্টিয়া মডেল থানার পুলিশ ঘটনাস্থলে হাজির হয়। কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিকদার মশিউর রহমান বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, ব্যাংকের ভল্ট থেকে পাঁচ লাখ ৬৪ হাজার টাকা লুট হয়েছে। পুলিশ দুর্বৃত্তদের ধরতে অভিযান চালাচ্ছে।