কুষ্টিয়ায় রাতে ইউপি সদস্যকে হত্যা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুষ্টিয়ার মিরপুর উপজেলায় জাফর আলী (৪২) নামের ইউনিয়ন পরিষদের (ইউপি) এক সদস্যকে গতকাল বুধবার রাতে কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। জানা যায়, রাত সাড়ে আটটার দিকে জাফর মোটরসাইকেলযোগে কুর্শা ইউনিয়নের ইশালমারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে দিয়ে যাচ্ছিলেন। পথে একদল দুর্বৃত্ত মোটরসাইকেলের গতি রোধ করে তাঁকে কুপিয়ে ও গুলি করে হত্যা করে লাশ ফেলে রাখে। কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার সুভাষ চন্দ্র সাহা ঘটনাস্থল পরির্দশন করেছেন। তিনি বলেন, ইতিমধ্যে ওই এলাকায় সন্ত্রাসীদের ধরতে পুলিশের অভিযান চলছে।