কুষ্টিয়ায় র্যাব পরিচয়ে ডেকে নিয়ে হত্যা!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুষ্টিয়ার মিরপুর উপজেলার ঝুঁটিয়াডাঙ্গা গ্রামের একটি ফসলের মাঠ থেকে গতকাল বৃহস্পতিবার সকালে মোতালেব হোসেন (৩৮) নামের এক ব্যক্তির গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত মোতালেবের বাড়ি দৌলতপুর উপজেলার গাছিড়দিয়াড় গ্রামে। তাঁর পরিবারের দাবি, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) পরিচয়ে গভীর রাতে বাড়ি থেকে তুলে নিয়ে তাঁকে হত্যা করা হয়েছে।কুষ্টিয়া র্যাব-১২ ক্যাম্পের মেজর মাহফুজুল হক প্রথম আলোকে বলেন, এ ঘটনায় র্যাবের কোনো সম্পৃক্ততা নেই। র্যাব পরিচয়ে অন্যরা এ কাজ করে থাকতে পারে। পুলিশের দাবি, নিহত মোতালেব চরমপন্থী সংগঠন পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির (লাল পতাকা) আঞ্চলিক প্রধান ও পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী।