প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তথ্য ও সংস্কৃতিমন্ত্রী হাসানুল হক ইনুর গ্রামের বাড়িতে পেট্রলবোমা হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে মাহফুজুর রহমান (২০) ও এনামুল হক (২২) নামের শিবিরের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার দিবাগত রাত একটার দিকে তাঁদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ ইসলাম বলেন, মাহফুজুর রহমান ভেড়ামারা উপজেলা ছাত্রশিবিরের সভাপতি ও এনামুল হক জুনিয়াদহ ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি। গতকাল শুক্রবার তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
১১ ডিসেম্বর রাতে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার গোলাপনগরে মন্ত্রীর গ্রামের বাড়িতে দুর্বৃত্তরা পেট্রলবোমা ছোড়ে।