কুষ্টিয়ায় শিবিরের সভাপতিসহ আটক ৩
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুষ্টিয়ার খোকসায় গতকাল বুধবার দিবাগত রাতে শিবিরের সভাপতিসহ তিন নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। উপজেলার গোপ গ্রাম থেকে তাঁদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন খোকসা উপজেলা ছাত্রশিবিরের সভাপতি ফখরুল ইসলাম, কর্মী আশরাফুল ইসলাম ও ইসরাইল ইসলাম।
খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী নেওয়াজের ভাষ্য, আটক ব্যক্তিরা গোপন বৈঠক করছেন—এমন সংবাদের ভিত্তিতে গোপ গ্রামে অভিযান চালানো হয়। ওই গ্রামের একটি সড়ক থেকে রাত দুইটার দিকে ফখরুলসহ তিনজনকে আটক করা হয়। পরে তাঁদের থানায় নেওয়া হয়।
ওসি বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে নাশকতার অভিযোগে মামলার প্রস্তুতি চলছে।