কুষ্টিয়ায় শীতে তিনজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ায় গত এক সপ্তাহে শীত ও শীতজনিত রোগে দুটি শিশুসহ তিনজন মারা গেছেন।মৃত ব্যক্তিরা হলেন: কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন শিশু সুব্রত ও আলেহা এবং দৌলতপুর উপজেলার বৃদ্ধ আফেল উদ্দিন। গত রোববার সকালে শীতে আফেল উদ্দিন মারা যান।কুষ্টিয়া জেনারেল হাসপাতাল সূত্রে জানা গেছে, গত এক সপ্তাহে হাসপাতালের শিশু ওয়ার্ডে ২০০ শিশু চিকিৎসা নিয়েছে। এদের মধ্যে ৮০ ভাগ শিশু ঠান্ডাজনিত কারণে সেবা নেয়। এর মধ্যে ১৫ ডিসেম্বর নিউমোনিয়ায় সুব্রত ও আলেহা মারা যায়। সরেজমিনে দেখা গেছে, শিশু ওয়ার্ডে ২৮টি বিছানার জায়গায় ৭১টি শিশু ভর্তি রয়েছে। শিশু ওয়ার্ডে দায়িত্বরত চিকিৎসক নাঈমা সুলতানা বলেন, শীতের কারণে শিশুদের ঠান্ডাজনিত সমস্যা বেশি হচ্ছে।