কুষ্টিয়ায় সঙ্গে থাকা বোমার বিস্ফোরণে যুবক আহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুষ্টিয়ার মিরপুর উপজেলায় গত বৃহস্পতিবার রাতে নিজের কাছে থাকা বোমার বিস্ফোরণে আজিজুল ইসলাম (৩০) নামের এক যুবক গুরুতর আহত হয়েছেন। পুলিশ তাঁকে গ্রেপ্তার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করিয়েছে। চাঁদাবাজি করতে গিয়ে এলাকাবাসীর ধাওয়া খেয়ে পালানোর সময় আজিজের সঙ্গে থাকা বোমার বিস্ফোরণ হয় বলে পুলিশ জানায়। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, আজিজুল পাঁচ-ছয়জন সহযোগীকে নিয়ে বৃহস্পতিবার রাত দুইটার দিকে উপজেলার সদরপুর ইউনিয়নের নওদা আজমপুর গ্রামের আবদুল মান্নান মালিথার বাড়িতে হানা দেয়। এ সময় তাঁরা পরিবারের লোকজনকে জিম্মি করে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে।