কুষ্টিয়ায় সাংবাদিকদের মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চার সাংবাদিকের নামে মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে এবং মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছেন কুষ্টিয়ার সর্বস্তরের সাংবাদিকেরা। গতকাল বুধবার বেলা ১১টায় শহরের মজমপুরে জেলা ট্রাফিক কার্যালয়ের সামনে আয়োজিত মানববন্ধনে শতাধিক সাংবাদিক অংশ নেন। মানববন্ধনে বক্তব্য দেন সাংবাদিক শরীফ বিশ্বাস, মীর আল-আরেফিন, সাজ্জাদ রানা, মজিবুল শেখ প্রমুখ। সাংবাদিকেরা বলেন, সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যমূলকভাবে কুষ্টিয়া প্রেসক্লাবের যুগ্ম আহ্বায়ক ও আমাদের সময়-এর প্রতিনিধি শামসুল আলম, ক্লাবের যুগ্ম আহ্বায়ক ও দৈনিক সত্য খবর-এর সম্পাদক হাসিবুর রহমান, ক্লাবের সদস্যসচিব যুগান্তর ও এটিএন বাংলার স্টাফ রিপোর্টার আল মামুন এবং প্রেসক্লাবের সদস্য ও প্রথম আলোর কুষ্টিয়া প্রতিনিধি তৌহিদী হাসানের বিরুদ্ধে কুষ্টিয়া মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। মানববন্ধন ও সমাবেশ শেষে সাংবাদিকেরা মামলা প্রত্যাহারের দাবি নিয়ে কুষ্টিয়ার পুলিশ সুপার মফিজ উদ্দীন আহমেঞ্চদের সঙ্গে সাক্ষাৎ করেন।