কুষ্টিয়ায় সাংবাদিকদের মানববন্ধন দুর্বৃত্তদের হামলায় পণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ায় গতকাল রোববার সাংবাদিকদের মানববন্ধন দুর্বৃত্তদের হামলায় পণ্ড হয়ে গেছে। মিথ্যা মানহানির মামলার প্রতিবাদে সাংবাদিকেরা এ মানববন্ধনের আয়োজন করেন।সাংবাদিকেরা জানান, ছয় সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মানহানির মামলার প্রতিবাদে শহরের মজমপুর রেলগেট এলাকায় গতকাল বেলা সাড়ে ১১টার দিকে তাঁরা মানববন্ধন শুরু করেন। দুপুর পৌনে ১২টার দিকে ২০-২৫ জন দুর্বৃত্ত মানববন্ধনে হামলা চালায়। এ সময় মজমপুর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। দোকানপাট বন্ধ হয়ে যায়। সংবাদ প্রকাশের জের ধরে ছয় সাংবাদিকের নামে মানহানির মামলা করেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন। কুষ্টিয়ার জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে গত বৃহস্পতিবার এ মামলা করা হয়। কুষ্টিয়া মডেল থানার এসআই আবদুল আজিজ বলেন, হামলার সময় পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।