কুষ্টিয়ায় সাংবাদিকের ওপর হামলার নিন্দা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুষ্টিয়ায় প্রথম আলো ও দেশ টিভির প্রতিনিধির ওপর ছাত্রলীগের নেতা-কর্মীদের হামলার প্রতিবাদ ও তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)।গতকাল সোমবার বিএফইউজের একাংশের সভাপতি রুহুল আমিন গাজী ও মহাসচিব এম এ আজিজ এবং ডিইউজের একাংশের সভাপতি আবদুস শহিদ ও মহাসচিব মুহাম্মদ বাকের হোসাইন এক যৌথ বিবৃতিতে সাংবাদিকদের ওপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।গত রোববার কুষ্টিয়া সরকারি কলেজে ছাত্রলীগের নেতা-কর্মীরা হামলা চালিয়ে ভর্তি পরীক্ষা পণ্ড করে দেন। এ খবর সংগ্রহ করতে গিয়ে ছাত্রলীগের হামলার শিকার হন প্রথম আলোর প্রতিনিধি তৌহিদী হাসান ও দেশ টিভির প্রতিনিধি শরিফ বিশ্বাস। বিজ্ঞপ্তি