কুষ্টিয়ায় স্কুলছাত্রী ধর্ষণের শিকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ায় দ্বিতীয় শ্রেণীর এক স্কুলছাত্রী গৃহশিক্ষকের কাছে ধর্ষণের শিকার হয়েছে। গত শুক্রবার সন্ধ্যায় কুষ্টিয়া সদর উপজেলার উজানগ্রাম ইউনিয়নে এ ঘটনা ঘটে। শিশুটিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। শিশুর পরিবারের সদস্যদের অভিযোগ, গত শুক্রবার সন্ধ্যায় শিশুটি ওই শিক্ষকের কাছে পড়তে যায়। পড়া শেষে অন্য ছাত্রছাত্রী চলে গেলেও শিশুটিকে কথা আছে বলে বসিয়ে রাখা হয়। ধর্ষণের পর ঘটনা কাউকে না বলতে শিশুটিকে ধারালো অস্ত্র দেখিয়ে ভয় দেখান ওই শিক্ষক। রাত আটটার দিকে ওই শিক্ষক শিশুটিকে বাড়িতে পৌঁছে দেন। রাতে শিশুটি অসুস্থ হয়ে পড়লে ধর্ষণের বিষয়টি জানাজানি হয়। গতকাল শনিবার সকালে তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এ ব্যাপারে পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করা হবে বলে জানানো হয়েছে। কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক তাপস কুমার সরকার বলেন, শিশুটি ধর্ষণের শিকার হয়েছে।