স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ার দৌলতপুরে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। আজ সোমবার কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রেজা মো. আলমগীর হাসান এ রায় দেন।
মৃত্যুদণ্ডাদেশ পাওয়া আসামি হলেন রোকন মণ্ডল (২৮)। তিনি দৌলতপুর উপজেলার কামালপুর গ্রামের বাসিন্দা।
মামালার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০১১ সালের ২৬ আগস্ট রাতে রোকন মণ্ডল যৌতুকের দাবিতে স্ত্রী লাইলী বেগমকে নির্যাতন করে শ্বাসরোধে হত্যা করেন। এ ঘটনায় লাইলীর বাবা লালচাঁদ মন্ডল দৌলতপুর থানায় রোকনের বিরুদ্ধে হত্যা মামলা করেন।
কুষ্টিয়া আদালতের সরকারী আইনজীবী অনুপ কুমার নন্দী প্রথম আলোকে বলেন, স্বাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আজ বেলা সাড়ে ১১টার দিকে আদালত রোকনকে মৃত্যুদণ্ডাদেশ দেন। রায়ের সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। রায়ের পর আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।