কুষ্টিয়ায় স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগ মুখোমুখি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়া জেলা স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের দুই পক্ষের নেতা-কর্মীরা গতকাল বৃহস্পতিবার মুখোমুখি অবস্থান নিয়েছেন। উভয় পক্ষই গতকাল শহরে লাঠিসোঁটা নিয়ে মিছিল করেছে। যেকোনো সময় ভয়াবহ সংঘর্ষ হতে পারে বলে আশঙ্কা করছেন শহরের বাসিন্দারা। গত বুধবার রাতে আধিপত্য বিস্তার ও অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে স্বেচ্ছাসেবক লীগের কর্মীদের সঙ্গে ছাত্রলীগের নেতাদের সংঘর্ষ হয়। এতে জেলা ছাত্রলীগের জ্যেষ্ঠ সহসভাপতি মীর সাইফুল ইসলামসহ দুজন ছুরিকাঘাতে গুরুতর আহত হন। এ ঘটনায় ছাত্রলীগ শহরে গতকাল অর্ধদিবস হরতালের ডাক দিয়ে পরে তা প্রত্যাহার করে নেয়।কুষ্টিয়া মডেল থানার জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার সারোয়ার জাহান বলেন, ভাঙচুর ও সহিংসতা এড়াতে কুষ্টিয়া সরকারি কলেজসহ শহরের গুরুত্বপূর্ণ স্থানে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।