কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বারমাইল এলাকায় কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কে গতকাল বৃহস্পতিবার সকালে সড়ক দুর্ঘটনায় দুই চালকসহ তিনজন নিহত হয়েছেন।সকাল সাড়ে সাতটার দিকে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ লাশ উদ্ধার করে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। নিহত ব্যক্তিরা হলেন মেহেরপুরের বক্কারপুর গ্রামের সোহেল রানা (৩৮) ও নওগাঁর রানীনগরের তাঁতিনগর গ্রামের রতন আলী (৩০) এবং জনৈক আলম হোসেন। আলমের পরিচয় পাওয়া যায়নি। এ ঘটনায় আহত ট্রাকচালকের সহকারী মোহামঞ্চদ জনিকে ভেড়ামারা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গতকাল ভোরের দিকে কুষ্টিয়াগামী ঘিবোঝাই একটি ট্রাক বারমাইল এলাকায় বিকল হয়ে পড়ে। ট্রাকটিকে সড়কের পাশে দাঁড় করিয়ে এর মেরামত কাজ চলছিল। সকাল সাড়ে সাতটার দিকে নওগাঁ থেকে ছেড়ে আসা কুষ্টিয়াগামী ধানবোঝাই আরেকটি ট্রাক দাঁড়িয়ে থাকা ট্রাকটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দাঁড়িয়ে থাকা ট্রাকের চালক সোহেল রানা মারা যান। স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় ধাক্কা দেওয়া ট্রাকের চালক রতনকে উদ্ধার করে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে এবং চালকের সহকারী আলমকে উদ্ধার করে ভেড়ামারা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। পরে দুজনই মারা যান।