কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুষ্টিয়া শহরের বটতৈল এলাকায় পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলের চালক নিহত হয়েছেন। আজ মঙ্গলবার দুপুরে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত আবদুল কাদের ওরফে রনি (২৫) কুষ্টিয়া শহরের ডি ব্লকের ফসির উদ্দীনের ছেলে।
পুলিশ জানায়, দুপুর ১২টার দিকে আবদুল কাদের মোটরসাইকেলে করে কুষ্টিয়া শহরের দিকে আসছিলেন। এ সময় ঝিনাইদহগামী একটি পিকআপের সঙ্গে বটতৈল যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রের সামনে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি ছিটকে সড়কে পড়ে গুরুতর আহত হন। স্থানীয় লাকজন তাঁকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কুষ্টিয়া মডেল থানার উপপরিদর্শক মাসুদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।