কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ২
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুষ্টিয়ার মিরপুরে যাত্রীবাহী বাস রাস্তার পাশে খাদে পড়ে দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৪৮ জন। আজ শনিবার ভোর সাড়ে চারটার দিকে কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
আহত ব্যক্তিরা কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।
কুষ্টিয়া হাইওয়ে চৌড়হাস পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আব্দুল জব্বার দুর্ঘটনার তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।