কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ভ্যানচালক নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়া সদর উপজেলার খাজানগর এলাকায় গতকাল শনিবার সড়ক দুর্ঘটনায় এক ভ্যানচালক নিহত ও এক ভ্যানযাত্রী আহত হয়েছেন।
ভ্যানচালকের নাম সিদ্দিক (৩৮)। তাঁর বাড়ি খাজানগর গোরস্থানপাড়ায়। আহত ব্যক্তির পরিচয় জানা যায়নি। পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল সকালে খাজানগর এলাকার একটি মাইক্রোবাস পেছন থেকে একটি ভ্যানকে ধাক্কা দিলে এই হতাহতের ঘটনা ঘটে।