কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় র‍্যাব সদস্য নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়া মিরপুর উপজেলার খাদিমপুর এলাকায় কার্গো (১০ চাকার যান) ভ্যানের ধাক্কায় র‍্যাবের এক সদস্য নিহত হয়েছেন। তাঁর নাম হেলাল উদ্দিন। আজ বিকেল ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। 

ঘটনা সম্পর্কে জানতে চাইলে কুষ্টিয়ার সহকারী পুলিশ সুপার (ভেড়ামারা সার্কেল) মিয়া মোহাম্মদ আশীস বিন হাসান প্রথম আলোকে জানান, হেলাল উদ্দিন খুলনা র‍্যাব ৬ এর উপপরিদর্শক (এসআই) ছিলেন। তাঁর গ্রামের বাড়ি পাবনার সাঁথিয়া উপজেলায়। আজ বিকেলের দিকে তিনি বাড়ি থেকে মোটরসাইকেলে করে র‍্যাব ৬ এর ঝিনাইদহ র‍্যাব ক্যাম্পে যোগ দিতে যাচ্ছিলেন।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে মিয়া মোহাম্মদ আশীস বিন হাসান জানান, খাদিমপুর এলাকায় একটি কার্গো ভ্যানকে ওভারটেক করতে গিয়ে ভ্যানের পাশে ধাক্কা লেগে ছিটকে পড়ে যান। ঘটনাস্থলেই মারা যান তিনি। পুলিশ অবশ্য ভ্যানটিকে আটক করতে পারেনি।
র‍্যাব ১২ কুষ্টিয়া ক্যাম্পের কমান্ডার মেজর মোসাদ্দেক ইবনে মুজিব র‍্যাব সদস্যের মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, তিনি ঘটনাস্থলে যাচ্ছেন।
লাশ এখন কুষ্টিয়া জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়েছে।