কুষ্টিয়ায় হত্যা মামলায় একজনের যাবজ্জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়া সদর উপজেলার হরিনারায়ণপুরে ক্লিনিকের ভেতর হাসান আলী খুনের মামলায় জগত (৫৫) নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার দুপুরে কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক রেজা মো. আলমগীর হাসান এ রায় ঘোষণা করেন।

এ মামলায় বাকি ছয় আসামি বেকসুর খালাস পেয়েছেন। তবে যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া জগত পলাতক রয়েছেন।

আদালত ও মামলার সংক্ষিপ্ত বিবরণ থেকে জানা গেছে, ২০০৯ সালের ২৩ মার্চ হরিনারায়ণপুরে হাসান ক্লিনিকের ভেতরে ক্লিনিকের মালিক হাসান আলীকে গলায় ফাঁস দিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। নিহত হাসানের ছেলে শাহ আলম বাদী হয়ে ইসলামী বিশ্ববিদ্যালয় থানায় সাতজনের বিরুদ্ধে হত্যা মামলা করেন।