কুষ্টিয়ায় ১২২ বিক্রয়কর্মী পেলেন রেইনকোট
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুষ্টিয়ার কুমারখালী, দৌলতপুর ও সদর উপজেলার ১২২ জন সংবাদপত্র বিক্রয়কর্মীকে প্রথম আলোর উদ্যোগে রেইনকোট দেওয়া হয়েছে। গতকাল সোমবার দুপুরে কুমারখালীতে এবং বিকেলে প্রথম আলোর কুষ্টিয়া কার্যালয়ে এসব রেইনকোট বিতরণ করা হয়। পত্রিকার সার্কুলেশনের মহাব্যবস্থাপক এ বি এম জাকারিয়া বিক্রয়কর্মীদের হাতে এসব রেইনকোট তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন সংবাদপত্র এজেন্ট মো. ইউসুফ আলী, আব্দুল হামিদ, প্রথম আলোর বিক্রয় ব্যবস্থাপক আমিরুল হক, আঞ্চলিক বিপণন কর্মকর্তা আসাদুজ্জামান, সাকুর্লেশন নির্বাহী গৌতম কুমার, কুষ্টিয়া বন্ধুসভার সভাপতি মনিরুজ্জামান, কুষ্টিয়া প্রতিনিধি তৌহিদী হাসান প্রমুখ। রেইনকোট পেয়ে বিক্রয়কর্মী শফিকুল ইসলাম বলেন, ‘এই প্রথম আমাদের কথা কেউ ভাবল। রেইনকোট পেয়ে খুব ভালো লাগছে।’ বিক্রয়কর্মী আব্দুল খালেক বলেন, ‘এখন আর বৃষ্টিত ভিজতে হবিনানি।’