কুষ্টিয়ায় ১৫ লাখ টাকা জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাইকোর্টের নির্দেশে গতকাল বৃহস্পতিবার সকালে প্রশাসনের পক্ষ থেকে খুলনার ডুমুরিয়া উপজেলার ছয়টি ইটভাটার কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে। অবৈধভাবে ইটভাটা পরিচালনার অভিযোগে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার সাত ইটভাটার মালিককে ১৫ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।এলাকাবাসী সূত্রে জানা গেছে, বিপুল পরিমাণ ফসলি জমি কিনে ও দখল করে ২০১২ সালে ভান্ডারপাড়া ইউনিয়নের তেলিখালি-কাঞ্চননগর গ্রাম এলাকায় মোস্তফা রশিদী ও তাঁর ভাই মোয়াজ্জেম রশিদী ইটভাটার কার্যক্রম শুরু করেন। তখন এলাকাবাসী তাদের ইচ্ছার বিরুদ্ধে পরিবেশ বৈরী ওই ইটভাটা তৈরির বিরুদ্ধে তীব্র আন্দোলন গড়ে তোলে।বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) ও নিজেরা করির যৌথ উদ্যোগে হাইকোর্টে একটি রিট আবেদন দাখিল করা হয়। শুনানি শেষে গত ২৭ জানুয়ারির আদেশ মোতাবেক গতকাল বেলা ১১টায় ডুমুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সেলিম রেজা ভাটাগুলোর কার্যক্রম বন্ধ করে দেন।পরিবেশ অধিদপ্তরের পরিচালক (মনিটরিং) আলমগীর কবির কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার সাতটি ভাটার মালিককে ঢাকায় তলব করেন। গতকাল দুপুরে শুনানি শেষে এসব ইটভাটাকে ১৫ লাখ টাকা জরিমানা করা হয়। ভাটাগুলো হলো সাদিরপুর এলাকায় আলাউদ্দিনের এজিবি ব্রিকস, একই এলাকার ইদবার আলীর মালিকানাধীন জেবিসি ব্রিকস, দৌলতপুর গ্রামের শাহাজাহান সিরাজের পিএসবি ব্রিকস, সংগ্রামপুর এলাকার আমিরুল ইসলামের এএমবি ব্রিকস, ঝাউদিয়া গ্রামের ইয়াছিন আলীর এমবিসি ব্রিকস, রাজুডাঙ্গা এলাকার আমিনুল ইসলামের বিবিসি ব্রিকস ও মশিউর রহমানের মালিকানাধীন এমএনবি ব্রিকস।