কুষ্টিয়ায় ৩৪ কেজি রুপাসহ আটক ২
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুষ্টিয়ায় লালন শাহ সেতুর টোলপ্লাজার পশ্চিম প্রান্তে একটি পিকআপ ভ্যান থেকে প্রায় ৩৪ কেজি রুপাসহ দুজনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ।পুলিশের ভাষ্যমতে, উদ্ধারকৃত রুপার আনুমানিক মূল্য প্রায় ৫৩ লাখ টাকা। বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে এ রুপা উদ্ধার করা হয়। আটক ব্যক্তিরা হলেন সাতক্ষীরার কলারোয়া উপজেলার জাকির হোসেন (২৪) ও শাহীনুর রহমান (৪০)। গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়, সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অবস্থায় নেয় পুলিশ। রাত সাড়ে আটটার দিকে সাদা রঙের একটি পিকআপ টোলপ্লাজায় পৌঁছালে পুলিশ ওই পিকআপকে চ্যালেঞ্জ করে। এ সময় চালকের পাশ থেকে ১৯টি প্যাকেটে সাড়ে ৩৪ কেজি রুপার অলংকার পাওয়া যায়।