কুষ্টিয়ায় ৪ শ্রমিককে আটক, প্রতিবাদে সড়ক অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়া-খুলনা মহাসড়কের ত্রিমোহনী এলাকায় ‘অবৈধভাবে’ চাঁদা আদায়ের সময় গতকাল শনিবার চার মোটরশ্রমিককে আটক করে জেলা গোয়েন্দা পুলিশ। তাঁদের তিনজনকে বিকেলে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।এ ঘটনার প্রতিবাদে কয়েকটি সড়কে যান চলাচল বন্ধ করে দেন শ্রমিকেরা। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রের বিবরণ অনুযায়ী, পঙ্গু শ্রমিকদের সাহায্যার্থে প্রতিদিনের মতো গতকাল কুষ্টিয়ার ত্রিমোহনী এলাকায় কয়েকজন শ্রমিক রাস্তায় চলাচলকারী ট্রাক থেকে চাঁদা আদায় করছিলেন। বেলা তিনটার দিকে কুষ্টিয়া গোয়েন্দা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সদস্য আক্তার হোসেন এবং রানা, শামীম ও সাবদুল নামের আরও তিন শ্রমিককে আটক করে নিয়ে যায়।