কুষ্টিয়ায় ৪৮ ঘণ্টায় ১৭৮ জন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়া পুলিশ গত মঙ্গল ও বুধবার জেলার সাতটি থানায় বিশেষ অভিযান চালিয়ে অবৈধ অস্ত্র, মাদক ও পরোয়ানাভুক্ত ১৭৮ জন আসামিকে গ্রেপ্তার করেছে।এ সময় একটি বন্দুক, তিনটি গুলি, ৭৩ বোতল ফেনসিডিল, সাড়ে তিন কেজি গাঁজা, পাঁচ বোতল স্পিরিট, ১০০ গ্রাম হেরোইন, আট লিটার তাড়ি উদ্ধার করা হয়।পুলিশ সুপার মফিজ উদ্দিন আহম্মেদ বলেন, দক্ষিণ পশ্চিমাঞ্চলের ১০ জেলায় আইনশৃঙ্খলা রক্ষায় সন্ত্রাসী, অবৈধ অস্ত্র উদ্ধার, মাদকসহ পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তারের জন্য খুলনা রেঞ্জ এলাকায় বিশেষ অভিযান চলে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।