কুষ্টিয়ায় ‘রাজাকার চত্বরে’ ব্যানার টানানোর প্রতিবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘ঘৃণিত রাজাকার চত্বর’ ব্যানার ও পোস্টার দিয়ে ঢেকে দেওয়ার প্রতিবাদে সংবাদ সমেঞ্চলন করেছে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির কুষ্টিয়া শাখা। গত সোমবার বিকেলে কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক বায়েজিদ আক্কাচের মজমপুরের বাসভবনে এ সমেঞ্চলন হয়।সমেঞ্চলনে বায়েজিদ আক্কাচ বলেন, দীর্ঘ ২০ বছর আন্দোলন করে কুষ্টিয়া শহরের মজমপুর রেলগেট এলাকায় বাংলাদেশে যুদ্ধাপরাধীদের প্রতি ‘ঘৃণা প্রকাশের একমাত্র প্রতীক’ নির্মাণ করা হয়। শিল্পী ইতি খান ‘ঘৃণিত রাজাকার চত্বর’ নামে এ ভাস্কর্যটি তৈরি করেন। প্রতিবছর ২৬ মার্চ ও ১৬ ডিসেম্বর ছাড়াও বিভিন্ন সময়ে দেশের বিভিন্ন অঞ্চলের মানুষ এখানে এসে ইট, ঢিল ও থুথু ফেলে রাজাকারদের প্রতি ঘৃণা প্রকাশ করে।বায়েজিদ আক্কাচ অভিযোগ করেন, এখন এ চত্বরকে আড়াল করার ষড়যন্ত্র চলছে। কে বা কারা কাকে ব্যবহার করে সেখানে ব্যানার টানিয়ে দিয়েছে। তিনি জানান, ব্যানার টানানোর ব্যাপারে তিনি জেলা প্রশাসনসহ ব্যানারটি যে সংগঠনের তাদের জেলা পর্যায়ের নেতাদেরও জানিয়েছেন। তাঁরা এ ব্যাপারে কোনো পদক্ষেপ নেননি। তিনি অবিলম্বে ব্যানারটি তুলে ফেলার দাবি জানান। সংবাদ সমেঞ্চলনে ঘাতক দালাল নির্মূল কমিটি কুষ্টিয়া শাখার উপদেষ্টামণ্ডলীর সভাপতি ওয়ালিউল বারী ও যুগ্ম সাধারণ সম্পাদক মুন্সী তরিকুল ইসলাম উপস্থিত ছিলেন।