কুড়কুড়ের ব্র্যান্ড অ্যাম্বাসেডর অপি করিম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সংবাদ সম্মেলনে সবার সামনে পণ্য তুলে ধরছেন ট্রান্সকম কনজ্যুমার প্রোডাক্টস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সিমিন হোসেন, ব্র্যান্ড অ্যাম্বাসেডর অপি করিম এবং পেপসিকো বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার দর্পণ ভাশিষ্ঠা। ছবি: প্রথম আলো

পেপসিকোর জনপ্রিয় ব্র্যান্ড কুড়কুড়ের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন জনপ্রিয় অভিনেত্রী অপি করিম। আজ শনিবার রাজধানীর একটি হোটেলে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়। বাংলাদেশে ‘মসলায় মাতামাতি, ফুর্তি ফাটফাটি’ শীর্ষক একটি প্রচার কার্যক্রমেরও উদ্বোধন করা হয়।
সংবাদ সম্মেলনে বক্তব্য দেন ট্রান্সকম কনজ্যুমার প্রোডাক্টস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সিমিন হোসেন, পেপসিকো বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার দর্পণ ভাশিষ্ঠা ও অপি করিম।
সংবাদ সম্মেলনে জানানো হয়, বাংলাদেশের মানুষ পরিবারের সঙ্গে ফুর্তিতে ভরা মজাদার সময় কাটাতে পছন্দ করে। এ কারণে বরাবরের মতো কুড়কুড়ের এবারের প্রচার কার্যক্রমটিও সাজানো হয়েছে একটি পরিবারকে ঘিরেই। এর পণ্যটিও এমনভাবে তৈরি করা হয়েছে, যেন কুড়কুড়ে থাকলেই পরিবারের সদস্যদের একসঙ্গে কাটানো সময়টুকু মেতে উঠবে ফুর্তিতে।

সংবাদ সম্মেলনে কুড়কুড়ের ব্র্যান্ড অ্যাম্বাসেডর অপি করিম সবার সামনে পণ্যটি প্রদর্শন করছেন। ছবি: প্রথম আলো
সংবাদ সম্মেলনে কুড়কুড়ের ব্র্যান্ড অ্যাম্বাসেডর অপি করিম সবার সামনে পণ্যটি প্রদর্শন করছেন। ছবি: প্রথম আলো

এ প্রসঙ্গে ট্রান্সকম কনজ্যুমার প্রোডাক্টসের এমডি ও সিইও সিমিন হোসেন বলেন, ‘পুরো পরিবারকে সঙ্গে নিয়ে উপভোগ্য সময় কাটাতে কুড়কুড়ে একটি পারফেক্ট স্ন্যাক হিসেবে সারা বিশ্বে জনপ্রিয়। এ অনন্য অনুভূতি টেলিভিশন বিজ্ঞাপনের মাধ্যমে সবার কাছে পৌঁছে দিতে অপি করিমের মতো প্রিয়মুখের বিকল্প নেই। ভোক্তাদের পছন্দের কথা মাথায় রেখে কুড়কুড়ে বাজারে আসছে তিনিটি লোভনীয় স্বাদে।’
পেপসিকো-বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার দর্পণ ভাশিষ্ঠা বলেন, কুড়কুড়ে সব সময় পরিবারকে প্রাধান্য দেয়। পরিবার থেকে গ্রাহকের সঙ্গে এক ধরনের সম্পর্ক গড়ে ওঠার মাধ্যমে কুড়কুড়ে ব্র্যান্ড সবার কাছে জনপ্রিয় হয়ে উঠেছে।
দর্পণ ভাশিষ্ঠা বলেন, বিজ্ঞাপনচিত্রটিতে এমন একটি পারিবারিক পরিবেশে উপস্থাপন করা হয়েছে, যার সঙ্গে আমরা আমাদের নিজেদের মিলিয়ে নিতে পারি। অপি করিমের প্রানবন্ত অভিনয়ের কারণে বিজ্ঞাপনচিত্রটি প্রাণ পেয়েছে। আশা করছি, কুড়কুড়ে সবার কাছে অতি দ্রুত পৌঁছে যাবে।

সংবাদ সম্মেলনে বক্তব্য দেন ট্রান্সকম কনজ্যুমার প্রোডাক্টস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সিমিন হোসেন। ছবি: প্রথম আলো
সংবাদ সম্মেলনে বক্তব্য দেন ট্রান্সকম কনজ্যুমার প্রোডাক্টস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সিমিন হোসেন। ছবি: প্রথম আলো

কুড়কুড়ের সঙ্গে নিজের সম্পৃক্ততার কথা বলতে গিয়ে অপি করিম বলেন, ‘একটি পরিবারে একজন গৃহকর্ত্রী সম বসময় চেষ্টা করেন পুরো পরিবার কীভাবে সুন্দর সময় কাটাতে পারে। কুড়কুড়ের স্বাদ সবাইকে শুধু একত্রই করে না, আনন্দেও মাতিয়ে তোলে। তাই এ আয়োজনে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে থাকতে পেরে আমি আনন্দিত।’
দেশের বাজারে কুড়কুড়ে এখন টক-ঝাল-মিষ্টি, মাসালা মাঞ্চ ও চিলি চটকা—এ তিনটি স্বাদে পাওয়া যাচ্ছে। দাম রাখা হয়েছে ১০ টাকা, ২৫ টাকা ও ৪৫ টাকা।