কুড়িগ্রাম ও শিবচরে অর্ধশত ঘর পুড়ে গেছে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুড়িগ্রামের চিলমারী উপজেলায় শুক্রবার রাতে অগ্নিকাণ্ডে ১৫টি ঘর পুড়ে গেছে। একই দিনে মাদারীপুরের শিবচরে অগ্নিকাণ্ডে ৩৫টি ঘর পুড়ে গেছে।প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার রাত ১২টার দিকে চিলমারী রমনা রেলস্টেশনের পাশে সরকারপাড়া গ্রামের বাছিতন বেওয়ার (৬৬) কুপি থেকে ঘরে আগুন লাগে। পরে সেটি অন্যান্য ঘরে ছড়িয়ে পড়ে। এলাকার লোকজন চেষ্টা করেও আগুন নেভাতে ব্যর্থ হয়। পরে উলিপুর থেকে ফায়ার সার্ভিসের একটি দল এসে আগুন নেভায়। এর মধ্যে ১৫টি ঘর পুড়ে ছাই হয়ে যায়। আগুনে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়।শুক্রবার দুপুরে শিবচরের দ্বিতীয়খণ্ড ইউনিয়নের মোজাফরপুর গ্রামের রহমান বেপারির রান্নাঘরে আগুন লাগে। আগুন দ্রুত ছড়িয়ে পড়লে ৩৫টি ঘর ভস্মীভূত হয়। এতে নগদ টাকা, খাদ্যশস্য, স্বর্ণালংকারসহ প্রায় ৩৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা দাবি করেছেন।