প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা-কুড়িগ্রাম পথে ‘ভাওয়াইয়া এক্সপ্রেস’ নামে আন্তনগর ট্রেন চালুর দাবিতে মানববন্ধন হয়েছে। গতকাল বৃহস্পতিবার কুড়িগ্রামের রাজারহাটে ওই কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে চিলমারী-সুন্দরগঞ্জ পয়েন্টে দ্বিতীয় তিস্তা সেতুতে রেলপথ সংযোজনের দাবি জানানো হয়।
রাজারহাটের সোনালী ব্যাংক চত্বরে রেল, নৌ যোগাযোগ ও পরিবেশ উন্নয়ন গণকমিটির রাজারহাট উপজেলা শাখা এ মানববন্ধনের আয়োজন করে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক তুহিন ওয়াদুদ। এ সময় বক্তব্য দেন গণকমিটির জেলা সমন্বয়ক নাহিদ হাসান, রাজারহাট পাইলট উচ্চবিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ, সাংবাদিক ও প্রভাষক আসাদুজ্জামান, গণকমিটির রাজারহাট শাখার সদস্যসচিব খন্দকার আরিফ প্রমুখ।