কুড়িগ্রাম ন্যাশনাল সার্ভিস-কর্মীরা বেতন পান না তিন মাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রাম ন্যাশনাল সার্ভিস কর্মসূচির আওতায় অস্থায়ী নিয়োগ পাওয়া যুব ও যুব-মহিলারা তিন মাস ধরে বেতন পাচ্ছেন না। বরাদ্দ না থাকায় তাঁদের বেতন বন্ধ রয়েছে। কবে তাঁরা এই বকেয়া বেতন পাবেন, তাও কেউ নিশ্চিত করে বলতে পারছেন না। ফলে জেলায় প্রথম ধাপে নিয়োগ পাওয়া ২৯ হাজার ৮৬৩ যুব ও যুব-মহিলা দুর্ভোগে পড়েছেন।সদর উপজেলায় ন্যাশনাল সার্ভিস কর্মসূচির আওতায় কর্মরত রাহেনা বেগম, রেজাউল করিম, মনোয়ারা বেগম জানান, তাঁরা এখন পর্যন্ত ডিসেম্বর, জানুয়ারি ও ফেব্রুয়ারির বেতন পাননি। এ প্রসঙ্গে কুড়িগ্রাম যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক এ কে এম মফিজুল ইসলাম জানান, বেতন-ভাতাদির বরাদ্দ উপজেলাপর্যায়ে দেওয়া হয় ঢাকা থেকে। ফলে একেক উপজেলায় বকেয়ার পরিমাণ একেক রকম। ঢাকা থেকে বরাদ্দ না আসায় বেতন-ভাতাদি দেওয়া সম্ভব হচ্ছে না।