কুড়িগ্রাম শহরে দুটি প্রতিষ্ঠানে চুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রাম শহরের দুটি ব্যবসাপ্রতিষ্ঠানে গত শনিবার গভীর রাতে চুরি সংঘটিত হয়েছে। এর মধ্যে ইউনিলিভারের জেলা পরিবেশকের দোকান রয়েছে। এ প্রতিষ্ঠানের মালিক দাবি করেছেন, চোরেরা সিন্দুক ভেঙে পৌনে ১৪ লাখ টাকা নিয়ে গেছে। ইউনিলিভারের জেলা পরিবেশক শাহীন মিয়া জানান, গত শনিবার রাত সাড়ে তিনটার দিকে শহরের মোল্লাপাড়ায় তাঁর মেসার্স নাসির অ্যান্ড কোং প্রতিষ্ঠানের জানালার গ্রিল কেটে চোর ঢোকে। এরপর লোহার সিন্দুক ভেঙে ১৩ লাখ ৭৫ হাজার টাকা নিয়ে যায়। একসঙ্গে এত টাকা সিন্দুকে থাকা প্রসঙ্গে তিনি প্রথম আলোকে বলেন, শুক্র ও শনিবারের পণ্য বিক্রির সব টাকা ব্যাংক বন্ধ থাকায় সিন্দুকে রাখা হয়। এ ছাড়া একই রাতে শহরের কালীবাড়ীসংলগ্ন টাউন ফার্মেসিতে চোর হানা দিয়ে ২৭ হাজার টাকা নিয়ে চলে যায়।