কুড়িগ্রাম সদর হাসপাতাল হচ্ছে ২৫০ শয্যার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রাম সদর হাসপাতালকে ১০০ থেকে ২৫০ শয্যায় উন্নীতকরণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়েছে।
গতকাল সোমবার সকালে ভিত্তিপ্রস্তরটি যৌথভাবে উদ্বোধন করেন কুড়িগ্রাম-২ আসনের সাংসদ মো. জাফর আলী ও স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব এম এম নিয়াজ উদ্দিন। বিশ্বব্যাংকের অর্থায়নে গণপূর্ত বিভাগ ৩২ কোটি টাকা ব্যয়ে এ প্রকল্পটি বাস্তবায়ন করবে।
রংপুর স্বাস্থ্য বিভাগের পরিচালক শাহাদত হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী সভায় অন্যদের মধ্যে বক্তৃতা করেন কুড়িগ্রামের জেলা প্রশাসক এ বি এম আজাদ, সিভিল সার্জন লোকমান হাকিম, জেলা আওয়ামী লীগের সভাপতি আমিনুল ইসলাম মণ্ডল, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আহসান হাবীব প্রমুখ।
সভায় এম এম নিয়াজ উদ্দীন বলেন, বর্তমান সরকার স্বাস্থ্যবান্ধব। সে কারণে সাধারণ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে নানা কর্মসূচি হাতে নিয়েছে। তারই ধারাবাহিকতায় কুড়িগ্রাম সদর হাসপাতালকে ২৫০ শয্যায় উন্নীতকরণ করা হচ্ছে।