কুড়িগ্রাম সীমান্তে তরুণকে ধরে নিয়ে গেছে বিএসএফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বিদ্যাবাগীশ সীমান্তে কৃষ্ণচন্দ্র (২৬) নামে এক বাংলাদেশি তরুণকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।গত শনিবার বিকেল পাঁচটার দিকে এ ঘটনা ঘটে। বিজিবির গঙ্গাহাট বিওপির পক্ষ থেকে এ ব্যাপারে প্রতিবাদসহ পতাকা বৈঠকের প্রস্তাব দেওয়া হলেও বিএসএফ সাড়া দেয়নি। সীমান্তবাসী ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সূত্র জানায়, বিদ্যাবাগীশ গ্রামের নরেন চন্দ্রের ছেলে কৃষ্ণ ৯৩৮ নম্বর সীমান্ত পিলারের কাছে নো ম্যান্স ল্যান্ডে গোখাদ্য সংগ্রহ করতে গেলে ভারতের কুরসারহাট ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাঁকে ধরে নিয়ে যায়।বিজিবির গঙ্গাহাট ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত নায়েক সুবেদার রফিকুল ইসলাম জানান, এ ঘটনার পর বিএসএফকে পত্র দেওয়া হলেও সন্ধ্যা সাতটা পর্যন্ত কোনো জবাব মেলেনি।