কুড়িগ্রাম সীমান্তে বাংলাদেশিকে আটক করেছে বিএসএফ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রাম ফুলবাড়ী সীমান্ত এলাকা দিয়ে গতকাল বুধবার ভোরে ভারতে অনুপ্রবেশের অভিযোগে এক বাংলাদেশি যুবককে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) আটক করেছে বলে জানা গেছে।ওই যুবকের নাম তাজুদ্দিন (২৬)। বাড়ি উপজেলার চর গোড়ক মণ্ডল গ্রামে। তিনি একজন গরু ব্যবসায়ী। তাজুদ্দিনকে ফেরত চেয়ে ফুলবাড়ী বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) পতাকা বৈঠকের জন্য বিএসএফকে চিঠি পাঠিয়েছে। কিন্তু গতকাল সন্ধ্যা পর্যন্ত এতে কোনো সাড়া দেয়নি বিএসএফ।সীমান্তবাসী ও বিজিবি সূত্রে জানা গেছে, ভোরে উপজেলার বালাটারী সীমান্ত এলাকা দিয়ে ১০-১২ জনের একটি দল গরু আনতে ভারতের কিশামত করলা গ্রামে যায়। একপর্যায়ে বিএসএফের একটি টহল দল তাদের ধাওয়া দিয়ে তাজুদ্দিনকে আটক করে। পরে তাঁকে ভারতের দিনহাটা থানায় সোপর্দ করে। অন্যরা পালিয়ে আসে।