কুড়িগ্রাম-৩ আসনে উপনির্বাচন ২৫ জুলাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রাম-৩ (উলিপুর উপজেলা একটি ও চিলমারীর ২টি ইউনিয়ন বাদে) সংসদীয় আসনের উপনির্বাচন আগামী ২৫ জুলাই অনুষ্ঠিত হবে। রোববার নির্বাচন কমিশন এ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করে। জেলা নির্বাচন কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম রাকিব এ তথ্য নিশ্চিত করেছেন।

জেলা নির্বাচন কর্মকর্তা জানায় ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়ন পত্র দাখিলের শেষ তারিখ ২৪ জুন। ২৬ জুন মনোনয়নপত্র বাছাই করা হবে, ৩ জুলাই মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। আগামী ২৫ জুলাই ওই আসনের উপনির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

জেলা নির্বাচন অফিস জানায় কুড়িগ্রাম-৩ সংসদীয় আসনের সীমানা পুনর্বিন্যাস করা হলেও এই উপনির্বাচন ১০ম জাতীয় সংসদ নির্বাচনের নির্বাচনী সীমানা অনুযায়ী অনুষ্ঠিত হবে। পূর্ববর্তী সীমানা অনুযায়ী কুড়িগ্রাম-৩ আসনের বর্তমান ভোটার সংখ্যা প্রায় ৩ লাখ ৬৬ হাজার ৮শ’ ১১। আসনটিতে উলিপুর উপজেলার সাহেবের আলগা ইউনিয়ন ব্যতীত বাকি অংশ এবং চিলমারী উপজেলার রমনা, থানাহাট, চিলমারী ও রাণীগঞ্জ ইউনিয়ন অন্তর্ভুক্ত।

গত ১১ মে জাতীয় পার্টির সংসদ সদস্য একেএম মাইদুল ইসলামের মৃত্যুতে আসনটি শূন্য হয়।