কুড়িগ্রামসহ ৩ জেলায় আজ অর্ধদিবস পরিবহন ধর্মঘট
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তিস্তা রেল সেতুতে অতিরিক্ত টোল আদায়ের দরপত্র আহ্বান করার প্রতিবাদে কুড়িগ্রাম, লালমনিরহাট ও রংপুর জেলা মটর মালিক সমিতি আজ বৃহস্পতিবার ভোর ছয়টা থেকে ১২ টা পর্যন্ত পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে। গতকাল বুধবার রাত ৮টায় কুড়িগ্রাম সড়ক পরিবহন মালিক সমিতি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিন জেলার পরিবহন মালিক পক্ষ থেকে ধর্মঘটের ঘোষণা দেওয়া হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন রংপুর জেলা মটর মালিক সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম, লালমনিরহাট জেলা মটর মালিক সমিতির সহসভাপতি সিরাজুল হক খাঁন, কুড়িগ্রাম জেলা মটর মালিক গ্রুপের সভাপতি পনির উদ্দিন, সাধারণ সম্পাদক লুৎফর রহমান, কুড়িগ্রাম জেলা মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি মজিদুল ইসলাম সরদার, সাধারণ সম্পাদক আব্দুল করিম প্রমুখ।