কুড়িগ্রামে অপহৃত ব্যবসায়ীকে উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রামে অপহৃত কাপড় ব্যবসায়ী আনোয়ার হোসেনকে উদ্ধার করেছে পুলিশ। অপহরণের পাঁচ দিন পর গত মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে তাঁকে উদ্ধার করা হয়।
জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মইনুল ইসলাম জানান, গত বৃহস্পতিবার নাগেশ্বরী উপজেলার হাসনাবাদ খামার মুন্সিপাড়া এলাকার ব্যবসায়ী আনোয়ার কাপড় নিয়ে বিআরটিসি বাসে করে সৈয়দপুর থেকে বাড়ি ফিরছিলেন। পথে সদর উপজেলার আমিনবাজার এলাকায় বাস থামিয়ে ১০-১২ জনের একটি সংঘবদ্ধ দল ডিবি পুলিশ পরিচয় দিয়ে আনোয়ারকে অপহরণ করে। পরে তারা আনোয়ারের পরিবারের কাছে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করে।
অপহৃতের বড় ভাই আলিম উদ্দিন মুঠোফোনে বিকাশের মাধ্যমে তাদের ১০ হাজার টাকা দেন। এরপর আলিম পুলিশ সুপারকে বিষয়টি জানান। পুলিশ গত শুক্রবার ও শনিবার অভিযান চালিয়ে অপহরণে জড়িত সন্দেহে মিজানুর রহমান, আতাউর রহমানসহ সাতজনকে গ্রেপ্তার করে।