প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শ্যালো ইঞ্জিনচালিত নসিমন, করিমন ও ভটভটি এবং ব্যাটারিচালিত অটোরিকশাসহ তিন চাকার যানবাহন বন্ধের দাবিতে আজ মঙ্গলবার ভোর ছয়টা থেকে কুড়িগ্রামে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে পরিবহন মালিক শ্রমিকদের তিনটি সংগঠন।গতকাল সোমবার সড়ক পরিবহন মালিক গ্রুপ, শ্রমিক ইউনিয়ন এবং ট্রাক ও ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের যৌথ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। জেলা শহরের সড়ক পরিবহন মালিক গ্রুপ কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। গতকাল ওই তিন সংগঠনের সাধারণ সম্পাদক স্বাক্ষরিত লিখিত বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। বিবৃতিতে বলা হয়, তিন সংগঠনের নেতারা দীর্ঘদিন থেকে প্রশাসনের কাছে কুড়িগ্রামে নসিমন, করিমন, ভটভটি চলাচল বন্ধ এবং ব্যাটারিচালিত অটোরিকশা নিয়মমতো চলাচলের দাবি জানিয়ে আসছেন।