কুড়িগ্রামে আরও ৪ শিক্ষক বহিষ্কার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুড়িগ্রাম জেলার রাজারহাটে গতকাল সোমবার এসএসসি পরীক্ষা চলাকালে দায়িত্বে অবহেলার দায়ে আরও চার শিক্ষককে বহিষ্কার করা হয়েছে। এ নিয়ে এই জেলায় ১৫ জন শিক্ষককে বহিষ্কার করা হলো। জেলার নাজিম খান উচ্চবিদ্যালয় ও কলেজ পরীক্ষা কেন্দ্রে এসএসসির ইংরেজি প্রথমপত্র পরীক্ষা চলাকালে নির্বাহী হাকিম মিজানুর রহমান ওই শিক্ষকদের বহিষ্কার করেন।