কুড়িগ্রামে আল্লাহর দলের প্রধানসহ চারজনের কারাদণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা মামলায় জঙ্গি সংগঠন ‘আল্লাহর দল’-এর প্রধান মতিন মেহেদী ও তাঁর তিন সহযোগীকে তিন বছরের সশ্রম কারাদণ্ড এবং তিন হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও এক মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। কুড়িগ্রামের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আমজাদ হোসেন গতকাল রোববার এ রায় দেন।সাজা পাওয়া অপর তিনজন হলেন মনোয়ার হোসেন, আনোয়ার হোসেন ও জোবেদ আলী। মামলায় ৪১ জন আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাঁদের বেকসুর খালাস দেওয়া হয়েছে।আদালত সূত্রে জানা গেছে, ২০০৭ সালের ১৮ এপ্রিল আসামিদের কুড়িগ্রাম শহরের হাটিরপাড় এলাকার একটি ভাড়া বাসা থেকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাঁদের সহযোগীসহ ৪৬ জনকে আসামি করে মামলা করা হয়।