কুড়িগ্রামে ইজতেমা শেষ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুড়িগ্রামে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে গতকাল রোববার শেষ হলো চরমোনাই পীরের তিন দিনব্যাপী ইজতেমা। কুড়িগ্রাম শহরসংলগ্ন ধরলা নদীর পূর্ব পাড়ে ফজলুল করিম (রহ.) জামিয়া ইসলামিয়া মাদ্রাসা মাঠে ইজতেমার আয়োজন করে বাংলাদেশ মুজাহিদ কমিটি কুড়িগ্রাম জেলা শাখা।
ইজতেমায় প্রধান অতিথি হিসেবে বয়ান পেশ ও আখেরি মোনাজাত পরিচালনা করেন চরমোনাই পীর মুফতি সৈয়দ মো. রেজাউল করিম। বিশেষ অতিথি হিসেবে বয়ান পেশ করেন মুফতি সৈয়দ ফয়জুল করিম কাশেমীসহ বিশিষ্ট আলেমরা।
মোনাজাতে দেশের শান্তি কামনাসহ রোহিঙ্গা মুসলমানদের নির্যাতন ও হত্যাকারীদের হেদায়েত কামনা করা হয়। মুজাহিদ কমিটি কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি হাফিজুর রহমান বলেন, আখেির মোনাজাতে লক্ষাধিক মুসল্লি অংশ নেন।