কুড়িগ্রামে ইয়াবাসহ গ্রেপ্তার ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলায় আমিনুল ইসলাম ও আনোয়ার হোসেন নামের দুই ব্যক্তিকে ৯৯টি ইয়াবা বড়িসহ গ্রেপ্তার করা হয়েছে। ভুরুঙ্গামারী বাসস্ট্যান্ড এলাকা থেকে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) গত বুধবার সন্ধ্যায় তাঁদের আটক করে। বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-৫-এর কর্মকর্তা লে. এম আলমগীর হোসেন বলেন, এ ব্যাপারে মামলা হয়েছে। আসামিরা ইয়াবাগুলো ঢাকায় নিয়ে যাচ্ছিল।