কুড়িগ্রামে এইডস রোগী শনাক্ত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুড়িগ্রামে ৩৫ বছর বয়সী এক পুরুষের শরীরে এইচআইভি পজিটিভ (এইডস) শনাক্ত করা হয়েছে। কুড়িগ্রাম সদর হাসপাতালের চিকিৎসকেরা গতকাল সোমবার ওই রোগ শনাক্ত করেন। তাঁর বাড়ি কুড়িগ্রাম সদর উপজেলায়।সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক কর্মকর্তা (আরএমও) নজরুল ইসলাম গতকাল প্রথম আলোকে বলেন, ওই ব্যক্তিকে গত রোববার সকালে সদর হাসপাতালে ভর্তি করা হয়। প্রাথমিকভাবে এইচআইভিতে আক্রান্ত বলে সন্দেহ হওয়ায় তাঁকে বেশ কয়েকটি পরীক্ষা-নিরীক্ষা করানো হয়। সব কটি পরীক্ষায় এইচআইভি পজিটিভ ধরা পড়ে।