কুড়িগ্রামে একই পরিবারের চারজনকে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় একই পরিবারের চার সদস্যকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ বুধবার ভোররাতে উপজেলার দিয়াডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন সুলতান মিয়া (৫৫), তাঁর স্ত্রী হাজেরা বেগম (৪৫) এবং নাতনি রোমানা (১৪) ও আনিকা (৭)। আরেক নাতনি মৌসুমীকে মুমূর্ষু অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এইচ এম মাহফুজার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, পূর্বশত্রুতার জের ধরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।