কুড়িগ্রামে চিকিৎসককে হত্যার হুমকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রাম সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা কে কে পালকে আওয়ামী লীগের এক নেতা হত্যার হুমকি দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এই অভিযোগে হাসপাতালের চিকিৎসকেরা গতকাল রোববার কালো ব্যাজ ধারণ করে প্রতিবাদ জানান। সিভিল সার্জন গোলাম মোস্তফা জানান, হুমকি দেওয়ার বিষয়টি শুনেছি। সদর হাসপাতাল স্বাস্থ্যসেবা উপদেষ্টা কমিটির চেয়ারম্যান সাংসদ জাফর আলী এবং কমিটির অন্য ব্যক্তিদের সঙ্গে কথা বলে এর সমাধান করা হবে।