কুড়িগ্রামে ট্রাকচাপায় রিকশাচালক নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

কুড়িগ্রামে ট্রাকের চাপায় এক রিকশাচালক নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার শহরের জিয়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ওই রিকশাচালকের নাম সাইফুল ইসলাম (৩৬) । তিনি কুড়িগ্রাম সদর উপজেলার পাঁচগাছী ইউনিয়নের ছত্রপুর এলাকার রিয়াজ উদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, নাগেশ্বরী উপজেলা থেকে আসা ট্রাকটি জিয়া বাজার এলাকায় রিকশাচালককে ধাক্কা দেয়। এ দুর্ঘটনার পর দ্রুত ট্রাক নিয়ে সটকে পড়েন চালক।

এ বিষয়ে কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজার রহমান বলেন, নিহত ব্যক্তির লাশ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ট্রাক জব্দ ও চালককে আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।