কুড়িগ্রামে তাজুল, সাঘাটায় ফজলে রাব্বীকে ‘অবাঞ্ছিত’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রামে জেলা জাতীয় পার্টির আহ্বায়ক ও সাবেক মন্ত্রী তাজুল ইসলাম চৌধুরীকে অবাঞ্ছিত ঘোষণা করেছে দলের একটি অংশ। গাইবান্ধার সাঘাটায় আওয়ামী লীগদলীয় স্থানীয় সাংসদ ফজলে রাব্বী মিয়াকে শনিবার অবাঞ্ছিত ঘোষণা করেছেন ছাত্রলীগের সাবেক একজন নেতার সমর্থকেরা।কুড়িগ্রাম জাতীয় পার্টি সূত্রে জানা গেছে, শনিবার টাউন হলে জেলা জাপার সদস্যসচিব ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পনির উদ্দিন আহমেদের সভাপতিত্বে প্রতিনিধি সমেঞ্চলনে তাজুল ইসলাম চৌধুরীকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়। পরে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।অপর দিকে তাজুল ইসলাম চৌধুরীর পক্ষে কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক সুলতান মাহমুদের স্বাক্ষরিত এক চিঠিতে এ সভাকে অবৈধ দাবি করা হয়। পনির উদ্দিন আহমেদ বলেন, দলছুট নেতাকে জাপার দীর্ঘ দিনের পরীক্ষিত নেতা-কর্মীরা মেনে নিচ্ছেন না। তাই প্রতিনিধি সম্মেলনের মধ্যমে তাঁকে অবাঞ্ছিত ঘোষণা করেছে। গাইবান্ধার সাঘাটা উপজেলার বাসিন্দা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শাহ মোহামঞ্চদ আহসানুল হাদীকে সংবর্ধনা দিতে ছাত্রলীগের সাবেক সভাপতি মাহমুদ হাসান রিপনের সমর্থকেরা শনিবার বিকেলে উপজেলার উল্লা সোনাতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠানের ডাক দেন। একই সময়ে একই মাঠে সাংসদ ফজলে রাব্বীর সমর্থকেরা কচুয়া ইউনিয়ন আওয়ামী লীগের ব্যানারে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানের ডাক দেন। এতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ১৪৪ ধারা জারি করেন। ফলে শনিবার কোনো পক্ষই বিদ্যালয় মাঠে অনুষ্ঠান করতে পারেনি। রিপনের সমর্থকেরা উল্লা সোনাতোলা বাজার বহুমুখী সমবায় সমিতির ব্যানারে উল্লা দাখিল মাদ্রাসা মাঠে সংবর্ধনার আয়োজন করে। আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন মাহমুদ হাসান রিপন, সাঘাটা উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিদ্দিকুর রহমান, ফুলছড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি আকবর হোসেন, জেলা ছাত্রলীগের সভাপতি তাহমিদুর রহমান প্রমুখ। বক্তারা অভিযোগ করেন, কয়েক দিন আগেই এ সংবর্ধনা অনুষ্ঠানের ঘোষণা দেওয়া হয়। কিন্তু সাংসদ রাব্বীর ইন্ধনে তাঁর সমর্থকেরা হঠাৎ করে একই স্থানে অনুষ্ঠানের ডাক দেন। সাংসদের পক্ষে অনুষ্ঠান আহ্বানকারী সাঘাটার কচুয়া ইউনিয়নের চেয়ারম্যান ও আওয়ামী লীগের নেতা রফিকুল ইসলাম বলেন, ‘আমরাই আগে অনুষ্ঠানের ঘোষণা দিই। কিন্তু তাঁরা আমাদের অনুষ্ঠান ভণ্ডুল করার জন্য একই স্থানে জামায়াত-সমর্থিত লোকজন নিয়ে অনুষ্ঠানের ডাক দেয়।’