কুড়িগ্রামে তারামন বিবি ও হারুন হাবীব সম্মাননা পেলেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রামে বীর প্রতীক তারামন বিবি এবং মুক্তিযোদ্ধা ও বিশিষ্ট সাংবাদিক হারুন হাবীবকে গত রোববার সম্মাননা দেওয়া হয়েছে। সানু মেমোরিয়াল সোসাইটির পক্ষ থেকে তাঁদের এ সম্মাননা দেওয়া হয়। বাংলাদেশ মহিলা পরিষদ কুড়িগ্রাম জেলা শাখার সাবেক সভানেত্রী শামসুন নাহার চৌধুরী ওরফে সানুর তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে সানু মেমোরিয়াল সোসাইটি এ গুণীজন সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করে। গত রোববার বিকেল তিনটায় কুড়িগ্রাম পৌর হলে এ অনুষ্ঠান হয়। এ উপলক্ষে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সানু মেমোরিয়াল সোসাইটির চেয়ারম্যান আব্রাহাম লিংকন। প্রধান অতিথি ছিলেন কুড়িগ্রামের জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান। এতে সলিডারিটির নির্বাহী পরিচালক হারুন অর রশিদ লাল, নারী নেত্রী নন্দিতা চক্রবর্তী, শাহনাজ বেগম প্রমুখ বক্তব্য দেন। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। কুড়িগ্রাম সরকারি কলেজের ইতিহাস বিভাগের সাবেক বিভাগীয় প্রধান ও বাংলাদেশ মহিলা পরিষদের সাবেক নেত্রী শামসুন নাহার ২০০৭ সালের ১৩ জুন নিজ বাসভবনে মারা যান।