কুড়িগ্রামে তিন দিনব্যাপী ইজতেমা সম্পন্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশ ও জাতির মঙ্গল এবং মুসলিম উমঞ্চাহর শান্তি কামনায় গতকাল রোববার সকাল নয়টায় আখেরি মোনাজাতের মধ্য দিয়ে কুড়িগ্রামে তিন দিনব্যাপী ইজতেমার সমাপ্তি ঘটেছে। কুড়িগ্রামের ফজলুল করীম (রহ.) জামিয়া ইসলামিয়া মাদ্রাসা প্রাঙ্গণে এই ইজতেমা বৃহস্পতিবার শুরু হয়। চরমোনাইর পীর হজরত সৈয়দ রেজাউল করীম ২০ মিনিট দীর্ঘ এ আখেরি মুনাজাত পরিচালনা করেন। ধরলা ব্রিজ ও এর আশপাশের প্রায় ১০ কিলোমিটার এলাকাজুড়ে কয়েক লাখ মুসল্লি সমবেত হন।মুসল্লিরা ইজতেমার আখেরি মোনাজাতে শরিক হওয়ার জন্য শনিবার বিকেল থেকেই কুড়িগ্রাম জেলাসহ উত্তরাঞ্চলের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন যানবাহনে করে ইজতেমাস্থলে আসেন। ইজতেমার মূল প্যান্ডেল ভর্তি হয়ে এর আশপাশের এলাকা কানায় কানায় ভরে যায় মুসল্লিদের আগমনে। ফলে শনিবার সন্ধ্যা থেকেই কুড়িগ্রাম-ভূরুঙ্গামারী, কুড়িগ্রাম-যাত্রাপুর ও ইজতেমার আশপাশের সড়কগুলোতে তীব্র যানজটের সৃষ্টি হয়।