কুড়িগ্রামে দুর্নীতিবিরোধী শোভাযাত্রা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্নীতিবিরোধী প্রচারণায় নাগরিক সম্পৃক্ততা সৃষ্টির লক্ষ্যে ‘দুর্জয় তারুণ্য, দুর্নীতি রুখবেই’ স্লোগান নিয়ে গতকাল বৃহস্পতিবার কুড়িগ্রাম শহরে বাইসাইকেল শোভাযাত্রা বের করা হয়। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) সংগঠন সচেতন নাগরিক কমিটি (সনাক) এ কর্মসূচির আয়োজন করে।
গতকাল বৃহস্পতিবার সকালে কুড়িগ্রাম সনাক কার্যালয় থেকে শোভাযাত্রাটি কাঁঠালবাড়ী বাজার ও হলোখানা ইউনিয়ন পরিষদ হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পথে শোভাযাত্রা থেকে বিভিন্ন বাজার এলাকায় তথ্য অধিকার আইনের ব্যবহার বিষয়ে বিভিন্ন তথ্যপত্র বিতরণসহ দুর্নীতিবিরোধী প্রচারণা চালানো হয়।
বেলা ১১টায় শোভাযাত্রা উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজার রহমান। এ সময় অন্যান্যের মধ্যে বিশিষ্ট আইনজীবী এনামুল হক চৌধুরী, কুড়িগ্রাম সনাকের সহসভাপতি রওশন আরা চৌধুরী, আহসান হাবীব বক্তব্য দেন।
বক্তারা বলেন, মানবাধিকার প্রতিষ্ঠা ও দুর্নীতি রোধ করতে হলে আমাদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা প্রয়োজন। দুর্নীতিমুক্ত দেশ গঠনে একটি স্বাধীন দুর্নীতি দমন কমিশন গঠন করতে হবে।