কুড়িগ্রামে নদীভাঙন ঠেকানোর দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রামের রাজীবপুর উপজেলা সদরকে ব্রহ্মপুত্র ও সোনাভরির ভাঙন থেকে রক্ষার দাবিতে গত শনিবার সকালে উপজেলা সদরে মানববন্ধন, সমাবেশ ও মিছিল হয়েছে।ভাঙন ঠেকানোর দাবিতে উপজেলার পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠানের তিন সহস্রাধিক শিক্ষার্থীসহ বিভিন্ন পেশার মানুষ সকালে শহরের বিভিন্ন সড়কে মিছিল করে। পরে তারা রাজীবপুর উপজেলা চত্বর থেকে সোনাভরি নদীর পার পর্যন্ত প্রায় তিন কিলোমিটার দীর্ঘ মানববন্ধনে অংশ নেয়। বক্তারা বলেন, এক মাসের ভাঙনে মুন্সিপাড়া, মোম্বারপাড়া, আজগর দেওয়ানী গ্রাম, মদনের চর, পশ্চিম রাজীবপুর বিলীন হয়ে গেছে। এসব গ্রামের তিন শতাধিক পরিবার গৃহহারা হয়ে মানবেতর জীবনযাপন করছে। ভাঙনের কারণে হুমকির মুখে রয়েছে পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠান, উপজেলা পরিষদ চত্বর।